সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আগৈলঝাড়ায় বড়দিন উদযাপনে ৬৮ টি গীর্জায় সরকারী বরাদ্দের চাল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় যীশু খ্রিষ্টের জন্ম দিন উপলক্ষে “শুভ বড়দিন” পালনে ব্যপক উৎসাহ উদ্দীপনায় সকল প্রস্তুতি গ্রহন করেছে খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা। বড় দিন উদযাপন করতে সরকারীভাবে ৬৮টি গীর্জার অনুকুলে ৩৪ মেট্টিক টন চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়। বরাদ্দকৃত চাল প্রতিটি গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকুলে ৫শ কেজি করে চালের ডিও লেটার প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বরাদ্দকৃত চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অশোক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ প্রমুখ।শুভ বড় দিনকে ঘিরে উৎসব আমেজের কোন কমতি নেই বরিশালের আগৈলঝাড়ার খ্রিষ্টান পল্লীর বাড়িতে বাড়িতে। ক্রিসমাস ট্রি, রং-বেরংয়ের কারুকার্যর আল্পনা, রঙ্গিন কাগজের বাহারী ফুলের আঙ্গিনা সাজানো, আর রঙ্গিন বাতিতে সাজানো হয়েছে আবাসগৃহ, গো-শালা থেকে শুরু করে প্রার্থণার কেন্দ্রবিন্দু গীর্জাগুলো। ইতোমধ্যেই বড় দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশেরে বিভিন্ন স্থান থেকে নারীর টানে বাড়ি ফিরেছেন পরিবারের সদস্যরা। যীশু খ্রিষ্টের পৃথিবীতে পুণঃআগমনী বার্তায় বড় দিন উপলক্ষে উপজেলার ৬৮টি গীর্জায় প্রায় সাড়ে পাঁচ শতাধিক খ্রিষ্ট ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা গীর্জায় গীর্জায় সমবেত হয়ে বিশেষ প্রার্থণায় সমবেত হবেন। এদিন গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হবে প্রার্থণা ও ভক্তিমুলক গান। একে অপরের সাথে কুশল বিনিময় শেষে কেক, মিস্টি, বিশেষ খাবার দিয়ে অতিথীদের আপ্যায়ন চলবে রাতব্যাপি। পরদিন সকালেও অনুষ্ঠিত হবে প্রার্থণা। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন বলেন উপজেলার পাঁচটি ইউনিয়নের গত বছর ৫৫টি গীর্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হলেও এবছর তা বেড়ে ৬৮টি গীর্জা হয়েছে। সকল গীর্জায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে “শুভ বড় দিন” উদযাপনের ব্যপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। নির্বিঘ্নে প্রার্থণা করাসহ বড় দিনের সকল উৎসব উদযাপন করতে উল্লেখযোগ্য গীর্জাগুলোতে নিছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থাসহ সকল গীর্জা ও যাতায়াতের পথে পুলিশী টহল অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় বড়দিন উদযাপনে ৬৮ টি গীর্জায় সরকারী বরাদ্দের চাল বিতরণ

আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২