সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপে নেই ইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সংসদ নির্বাচনের ভোট নিয়ে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ থাকলেও নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই।

এসময় তিনি জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতদের করা মন্তব্যের বিষয়ে কোনো কথা নাই বলে সাফ জানিয়ে দেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

বুধবার (২১ ডিসেম্বর) পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কালে সাংবাদিকরা প্রশ্ন করলে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতরা কোনো চাপ দেয়নি। জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য করেছেন তার বিষয়েও নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নাই। এসব রাষ্ট্রদূত ও সরকারের বিষয়।

যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। তবে আমরা সব দলকে অংশগ্রহণের করতে আহ্বান করছি। বিএনপি নির্বাচনে আসলে আরও অংশগ্রহণমূলক হবে। বিএনপিসহ সব বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপে নেই ইসি

আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২