সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীকে বেঁধে রেখে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রী প্রধান শিক্ষিকা মাহমুদা খানম কে বেঁধে রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রাজাপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু মৃধার বাসায় সোমবার (১৯ডিসেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
রাজাপুর শহরের মধ্যে থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতংক ও কৌত‚হল দেখা দিয়েছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু মৃধার স্ত্রী প্রধান শিক্ষিকা মাহমুদা খানম জানায়,তার পরিবারের সকলেই একটি কাজে ঢাকায় অবস্থান করছে। তিনি প্রতিদিনের মত রাতের খাওয়া দাওয়া শেষে বাসার দ্বিতীয় তলায় তার রুমে ঘুমিয়ে ছিলেন। রাত অনুমান একটার দিকে ডাকাতরা রান্না ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। হঠাৎ গভীর রাতে তার গলায় থাকা চেইন ধরে টানদেয় তখন তিনি ঘুম থেকে জেগে চিৎকার দিলে ডাকাতরা গামছা ও চাদর দিয়ে হাত ও মুখ বেধে ফেলে। এরপর আলমিরার চাবি চায় ও স্বর্ণ অলংকার কোথায় আছে তা জানতে চায়। একপর্যায় আলমিরা খুলে ১২ভরি স্বর্ণ ও নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা অন্য দুইটি কক্ষে তছনছ করে আরো অনেক মালামাল নিয়ে যায়। মোট আট জন ডাকাত দেড় ঘন্টা অবস্থান করে ডাকাতি শেষে চলে যায়।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র বলেন,ডাকাতির সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। এখনও লিখিত অভিযোগ পাইনি,লিখিত অভিযোগ পেলে পরবতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীকে বেঁধে রেখে ডাকাতি

আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২