গৌরনদীতে শুভ বড়দিন পালনে প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ৮৩ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদী উপজেলার সিসিডিবি সিপিআপি’র আয়োজনে ২৫ডিসেম্বর যিশু খ্রিস্টের শুভ জন্মদিন পালন উপলক্ষে প্রাক বড়দিন (পূর্ব প্রস্তুতী)সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা সদরে সিসিডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিসিডিবি, সিপিআরপি গৌরনদী উপজেলার উদ্যোগে এরিয়া ম্যানেজার মিস্টার সুদিপন খীসা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন-নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন পালপূরহিব রেভা জেমস মাইকেল রায়, সিসিডিবি গৌরনদীর উপদেস্টা মিস্টার সুধাংশু বোস,সিসিডিবি, সিপিআরপি-২ এর সমাজ সংগঠক জন আশিস বিশ্বাসের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেলাল,কম্পেশন ইন্টার ন্যাশনাল এর ব্যবস্থাপক আশিস কুমার অধিকারী, এনজিও সমন¦য় পরিষদের সভাপতি সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, মিস্টার যোসেফ ঘরামী সিসিডিবি গৌরনদী উপজেলার প্রোগ্রাম অফিসার মিঃ সুকল্যান রায়, সিসিডিবির প্রোগ্রাম অফিসার মি.ফিলিপ, হিসাব রক্ষক প্রলয় বৈদ্য-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


























