নলছিটিতে পুলিশের উদ্যোগে পিঠা উৎসব
- আপডেট সময় : ১০:২৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ৬৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার থানা পুলিশের উদ্যোগে শীতের পিঠায় বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা থেকে থানা চত্বরে শীতের পিঠার আয়োজন করা হয়। বিজয়ের মাসে পুলিশ সদস্যদের এ ধরনের আয়োজন সকলে মুগ্ধ করেছে। ভাপা পিঠা,কাচিখোচা পিঠা (চিতই পিঠা),রুটি পিঠা,হাঁসের মাংস দিয়ে অতিথি সহ উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।
“শীতের পিঠায় বিজয় উৎসব ” শিরোনাম পুলিশের নিজস্ব এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি’র পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শংকর কুমার দাস। অতিথি ছিলেন ডিআই-১, মোস্তফা কামাল,ওসি ডিবি ওবায়েদ চৌধুরী, ইন্সপেক্টর ক্রাইম শাখাওয়াত হোসেন, ওসি সদর থানা, ইন্সপেক্টর ডিএসবি শামীম হোসেন প্রমুখ।


























