সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

গৌরনদীতে সংবাদে নাম না আসায় সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে প্রকাশিত খবরে নাম ছিল না ছাত্রলীগ নেতার। এর জের ধরে বরিশালের গৌরনদীতে মোল্লা ফারুক হাসান নামে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার টরকী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ফারুক হাসান গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং একটি অনলাইন নিউজপোর্টালের নির্বাহী সম্পাদক।

তিনি জানান, বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে অনলাইন নিউজপোর্টালে একটি খবর প্রকাশ করেন তিনি। খবরে উপজেলার নেতৃস্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নাম দেওয়া হলেও গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারের নাম ছিল না। এতে ওই নেতা ক্ষিপ্ত হন।

এ ঘটনার জের ধরে সাংবাদিক ফারুক হাসানকে প্রথম দফায় পিটিয়ে আহত করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ নেতা রাশেদ ও তার সহযোগীরা।

এক পর্যায়ে তিনি টরকী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। পরে রাশেদের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দ্বিতীয় দফায় হামলা চালিয়ে সাংবাদিক ফারুককে পিটিয়ে গুরুতর আহত করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গৌরনদী উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা।

এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাশেদকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে গৌরনদী উপজেলা ছাত্রলীগের নেতারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ‘এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে সংবাদে নাম না আসায় সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৫:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২