সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজিজুল হক(সিরাজগঞ্জ প্রতিনিধি):

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারিকুল ইসলাম মোবারক (৩২) নামে এক রকেট এজেন্টের পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করেছেন দূর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌকিদহ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল উপজেলার সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এখন আশঙ্কামুক্ত তবে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই মাহমুদুল হাসান মুন্না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারিকুল। পথে শ্রীকোলা চৌকিদহ সেতুর পাশে পৌঁছালে একদল দূর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁর পায়ে গুলি করে। এরপর তাঁর কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

প্রত্যাক্ষদর্শী সুমন হোসেন জানান, গুলির শব্দ আর চিৎকার শুনে তিনিসহ আরও লোকজন এগিয়ে যান। এ সময় তারিকুলকে গুলিবিদ্ধ ও রক্তাক্তবস্থায় দেখেন। এরপর উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যান।

এ নিয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। অপরাধীদের সনাক্ত করতে রাস্তায় থাকা বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২