সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বিআরইউ’র আয়োজনে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের প্রদর্শনী’র উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল রিপোটার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের ২০ তম প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বরিশাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭.৩০ মিনিট থেকে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস সাবেক সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষসহ সদস্যরা। পরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের স্মৃতিস্তম্ভে সকাল ৮ টায় পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানা উপকরণ, চিঠি, ডায়েরী, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হচ্ছে । প্রায় ৪’শত মুক্তিযুদ্ধের বই, ৩’শ ছবি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত গানবোটের কামানের গোলা, রেডিও, শত্রুপক্ষের নৌযান ডুবিয়ে ফেলার কাজে ব্যবহৃত মাইনের খন্ডাংশ, মুক্তিযুদ্ধে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে স্থাপিত দক্ষিনাঞ্চলীয় সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, মুদ্রণে ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, বেশ কয়েকটি বন্দুক, মুক্তিযুদ্ধেও পর বরিশালে প্রথম ভাস্কর্য বিজয় বিহঙ্গের ডিজাইন, ১৯৭১ সালে নৌ কমান্ডারদের ব্যবহৃত কস্টিউম এবং বাংলাদেশের প্রথম সংবিধান (যা সম্পূর্ণ হাতে লেখা) নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা এবং শান্তি কমিটির একটি চিঠিও রয়েছে প্রদর্শনীতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিআরইউ’র আয়োজনে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের প্রদর্শনী’র উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২