সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে আর্জেন্টিনার মিছিল করায় ওসি বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের বাকেরগঞ্জে ওসি আলাউদ্দিন মিলনের নেতৃত্বে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

আর সেই মিছিলের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনার পরপরই বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয় ওসি আলাউদ্দিনকে।

যদিও বরিশাল জেলা পুলিশের দাবি, এটি কোন শাস্তিমূলক বদলি নয়, নিয়মিত বদলি। বুধবার রাত তিনটার দিকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়ের পর বাকেরগঞ্জের সদর রোডে কয়েক শতাধিক আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন একটি আনন্দ মিছিল বের করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি আলাউদ্দিন মিলন কালো রঙের একটি টি-শার্ট পরে আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তিনি হাত জাগিয়ে অন্যদের উৎসাহ দিতে দেখা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওসি আলাউদ্দিন মিলনকে বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয়। আর বদলির ঘটনায় উপজেলাজুড়ে চলছে নানামুখী আলোচনা।

অনেকের ধারণা, আর্জেন্টিনার পক্ষে আনন্দ মিছিল করায় তাকে বদলি করা হয়েছে। তবে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি জানান, এটা পুলিশের নিয়মিত বদলি। বাকেরগঞ্জের তার দুই বছরের বেশি হওয়ায় বদলি করা হয়েছে। অন্য কোন বিষয় নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আর্জেন্টিনার মিছিল করায় ওসি বদলি

আপডেট সময় : ০৬:২৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২