বানারীপাড়ার বিশারকান্দি শেরেবাংলা কলেজের সভাপতি আব্দুল হাই ফুলেল শুভেচ্ছায় সিক্ত
- আপডেট সময় : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ আব্দুল হাই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে তার দায়িত্বভার গ্রহণ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় তিনি এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক। কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয় ও সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস জেসমিন ফারুক,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,উজিরপুর উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক,বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান হাওলাদার ও ওমর ফারুক,সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান আ.মন্নান মৃধা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবোধ চন্দ্র বিশ^াস,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনাজ আক্তার শাহিন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মুজিবর রহমান বাবুল,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পারভেজ, আওয়ামী লীগ নেতা তুরান বেপারী,নয়নগীর ও জাকির বাহাদুর,বানারীপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার,যুবলীগ নেতা জয়ন্ত হালদার,বিশারকান্দি ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শামিম আহম্মেদ প্রমুখ। ###


























