সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে ২০ বোতল ফেন্সিডিলসহ চুন্নু আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশাল নগরীর কাউনিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী চুন্নুকে ফেন্সিডিলসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খানের নেতৃত্বে একটি টিম কাউনিয়া প্রধান সড়ক এলাকায় অভিযান চালায়।

এ সময় সিলেট ফ্যাক্টরি সড়ক সংলগ্ন তার বাসা (অন্ধ সংস্থার বিল্ডিং) থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী এসএম এনামুল হক চুন্নু (৪৫) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশালের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান বাদী হয়ে আটককৃত চুন্নুকে আসামী করে কাউনিয়া থানায় মামলা দায়ের করেছে (মামলা নং ৮)।

এদিকে মাদক ব্যবসায়ী চুন্নু আটক হওয়ায় স্বস্তি এসেছে এলাকাবাসীর মাঝে। এলাকাবাসীর অভিযোগ, মূলত ফামাসিস্ট ব্যবসার আড়ালে চুন্নু মাদক ব্যবসা করে আসছে এবং নিরাপদে মাদক ব্যবসা করার জন্য তার বাসার চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে উল্টো পুলিশের উপর নজরদারী করে চুন্নু। সূত্রে জানা গেছে, ইতিপূর্বে মাদক ব্যবসায়ী চুন্নু ঢাকায় মাদকসহ গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় এখনো দুটি মামলা চলমান রয়েছে বলেও জানা যায়। এছাড়া কাউনিয়া থানা পুলিশ ওই এলাকার মসজিদের ভেতর থেকে তাকে ফেন্সিডিলসহ আটক করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ২০ বোতল ফেন্সিডিলসহ চুন্নু আটক

আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২