সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

১১২ ব্যাগ ভর্তি ১ টাকার কয়েন, স্বপ্নের স্পোর্টস বাইক কিনলেন যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ছোট থেকে ভেঙ্কটেশের নামের এক যুবকের ইচ্ছা ছিল স্পোর্টস বাইক কেনার। কিন্তু বাইকের দাম অনেক। ইচ্ছে হলেও তাই কেনার সামর্থ্য ছিল না। এ কারণে শখপূরণের জন্য একটু একটু করে অর্থ জমাচ্ছিলেন তিনি। তবে বেশি নয়।

মাত্র ১ রুপির কয়েন জমাতে শুরু করেন তিনি । এভাবেই তিনি বড় আকৃতির ১১২ ব্যাগভর্তি কয়েন জমিয়ে ফেলেন । সম্প্রতি সেই কয়েন দিয়ে ২ লাখ ৮৫ হাজার রুপির স্পোর্টস বাইক কিনেছেন ভেঙ্কটেশ।

ভারতের তেলেঙ্গানার রামকৃষ্ণপুরের বাসিন্দা ভেঙ্কটেশ । বর্তমানে তিনি পলিটেকনিকে পড়ছেন। অন্য সব যুবকের মতোই স্পোর্টস বাইক কেনার শখ হয়েছিল ভেঙ্কটশের। কিন্তু স্বপ্ন ও বাস্তব এক না। অত টাকা ছিল না তার কাছে। আয়ও তেমন নেই।

এই অবস্থায় বিষাদগ্রস্ত না হয়ে তিলে তিলে অর্থ জমানোর সিদ্ধান্ত নেন তিনি। সেই অনুযায়ী ১ রুপির কয়েন জমানো শুরু করেন। সারাদিনে যখনই সুযোগ পেতেন ১ রুপির কয়েন জমা রাখতেন।

বেশ কয়েক বছরে তা বিরাট পরিমাণে দাঁড়ায়। এরপরেই গোপন ইচ্ছা প্রকাশ্যে আনেন ভেঙ্কটেশ। শখের স্পোর্টস বাইক কিনতে বাইকের দোকানে হাজির হন তিনি।

সম্প্রতি ১১২ ব্যাগ এক টাকার কয়েন নিয়ে বাইকের দোকানে উপস্থিত হয়েছিলেন ভেঙ্কটেশ। এতগুলি ব্যাগ শোরুমে আনতে তাঁকে সাহায্য করেন বন্ধুরা। প্রথমে বিপুল পরিমাণ খুচরা রুপি দেখে ঘাবড়ে গিয়েছিলেন শোরুমের লোকজন।

যদিও পরে বাইকের প্রতি ভেঙ্কটেশের ভালবাসা দেখে খুচরার বিনিময়েই তাকে বাইক বিক্রি করতে রাজি হন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙ্কটেশের আনা ১১২ ব্যাগ ১ টাকার কয়েন গুনতে দিনের অর্ধেক ফুরিয়ে গিয়েছিল।

রীতিমতো ক্লান্ত হয়ে পড়েন শোরুম কর্মীরা। তবে সার্থক হয় ভেঙ্কটেশের স্বপ্ন। কারণ বাইকের জন্য জমানো ২ লাখ ৮৫ হাজার রুপি দিয়েই পরিশোধ করেছেন দাম। এরপরই শোরুমের কর্মীরা যুবকের হাতে তুলে দেওয়া হয় স্বপ্নের বাহনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১২ ব্যাগ ভর্তি ১ টাকার কয়েন, স্বপ্নের স্পোর্টস বাইক কিনলেন যুবক

আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২