সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জামায়াতের আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ রাজধানী উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মো. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কোঁসুলি আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বুধবার ছিল মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তাদের আইনজীবী। এরপর আদালত আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, ২০১২ সালে নাশকতার অভিযোগে উত্তরা পশ্চিম থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াতের আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২