সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সোমবার (১২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম এর আগে প্রতিদিনের বাংলাদেশকে জানান, রাতে একটি গোয়েন্দা পুলিশের দল আমির ডা. শফিকুর রহমানকে আটক করে নিয়ে গেছে।

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ দাবি করেন, ‘জামায়াতের আমিরকে আটক করে রাজধানীর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি সব মামলায় জামিনে আছেন। কেন তাকে গোয়েন্দা পুলিশ আটক করল বুঝতে পারছি না।’

ডা. শফিক গত ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে এ দাবিতে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি ঘোষণা করেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জামায়াতের যুগপৎ আন্দোলনের ঘোষণা আওয়ামী জুলুমবাজ সরকারকে প্রচণ্ড অস্থির করে দিয়েছে। যার জন্য তারা জামায়াত আমিরকে গ্রেপ্তার করেছে।’

এতে আরও বলা হয়, ‘আওয়ামী সরকার জামায়াতের রাজপথে যথাযথ ভূমিকা রাখার সক্ষমতা সম্পর্কে ভালো করেই ওয়াকিবহাল।’

বিজ্ঞপ্তিতে জামায়াত আমীরের মুক্তি ও স্বৈরশাসনের অবসান যুগপৎভাবেই ঘটবে বলে আশা প্রকাশ করা হয়।

শফিকুর রহমান গত অক্টোবরে আগামী তিন বছরের (২০২৩-২৫) জামায়াতের আমীর নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২