আগৈলঝাড়ায় প্রশাসনের অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
- আপডেট সময় : ০৯:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ।দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা বিলে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর গতকাল ১১ ডিসেম্বর রবিবার আহুতি বাটরা বিলে একযোগে এ অভিযান পরিচালনা করে। ১২ডিসেম্বর সোমবার সকালে জব্দ করা অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুজ্জামান তরফদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুমসহ অন্যান্যরা।


























