সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে ৫০ জনকে কামড়াল বানর,নীরব প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে গত দুই মাসে পৌরসভার বিভিন্ন এলাকার পথেঘাটে কয়েকটি বানরের কামড়ে শিশু, নারী ও শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খাবার সংকটে পড়ে লোকালয়ে ঢুকে বানরের দল তাদের হিংস্রতা আরও বাড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার সকালে স্কুলগামী এক শিক্ষার্থীসহ তিনজনকে কামড়ে গুরুতর আহত করেছে। এ ঘটনার পরে অনেক অভিভাবক তাদের সন্তানদের ঘরের বাইরে খেলতে ও স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ছাড়া শিক্ষার্থীরাও ভয়ে স্কুলে যেতে চাচ্ছে না বলে দাবি অভিভাবকদের।

হিংস্র বানরের জন্য এমন আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণে প্রশাসন ও প্রাণিসম্পাদক অধিদপ্তরের সহায়তা চেয়েছেন এলাকাবাসী। হিংস্র বানরের কামড়ে আহতদের কালকিনি হাসপাতালে নিলে সঠিক চিকিৎসা না পাওয়ার কথা জানান অনেকেই।

এলাকাবাসী ও সরেজমিন জানা গেছে, বানরের বাসস্থান নামে খ্যাত মাদারীপুরের চরমুগরিয়া থেকে খাবার সন্ধানে বের হয়ে আসা কালকিনি পৌর এলাকার ঝাউতলা, চরঝাউতলা, কৃষ্ণনগর ও পালপারার অলিগলিতে বেশ কিছু বানরের দল ঢুকে পড়েছে। তারা মিলে প্রতিনিয়ত খাবারের সন্ধানে রাস্তাঘাটে ও হাটবাজারে বের হয়ে পড়ে। এ সময় তারা খাবার পাওয়ার আসায় বিভিন্ন বাড়িতে গিয়েও হানা দিচ্ছে। তাদের বাধা দিলে বা তাদের সামনে পড়লে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সি মানুষের ওপর প্রায় সময় হামলা চালায়। এ হামলায় গত দুই মাসে ৫০ জন মানুষ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু।

ঝাউতলা গ্রামের বাসিন্দা সুমন, জুয়েল, আজিজ ও কাষ্টগরের তুলু তালুকদারসহ বেশ কয়েকজন বলেন, আমরা কতগুলো বন্য বানরের কারণে অতীষ্ঠ হয়ে উঠেছি। আমাদের সন্তানদের ওপর হামলা করছে বানরগুলো। তাই শিশুদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি। আমরা এর থেকে মুক্তি চাই।

মানবাধিকার নেতা ও প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন বলেন, বানরগুলো ক্ষুধার জ্বালায় হয়তো এমন আচরণ করছে। কর্তৃপক্ষ তাদের সুন্দরভাবে বনে পাঠানোর ব্যবস্থা করলে ভালো হতো।

কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ জানান, খাবারের অভাবে বানরগুলো লোকালয়ে ঢুকে মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদের বনে পাঠানোর চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, উপজেলা বন বিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে ৫০ জনকে কামড়াল বানর,নীরব প্রশাসন

আপডেট সময় : ০৯:৪০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২