সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

এবার রাজের সঙ্গী বুবলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বড়পর্দায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শরিফুল রাজ। বেশ প্রশংসিতও হয়েছে তাদের জুটি। কিন্তু শেষ দিকে এসে পরীমনির প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

এদিকে প্রেম, বিয়ে, সন্তান— সবকিছু নিয়ে সুনামি বয়ে গেছে নায়িকা শবনম বুবলীর ওপর দিয়ে। বহুদিন তাকে কোনো সিনেমায় অভিনয় করতেও দেখা যায়নি।

এবার শরিফুল রাজের সঙ্গে ‘দেওয়ালের দেশ’ নামে একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন শবনম বুবলী। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি। ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

শরিফুল রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার রাজের সঙ্গী বুবলী

আপডেট সময় : ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২