সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ঘোড়াঘাটে পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা ্অবস্থায় মাঠে অর্ধশত পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহাতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

যেকোন ধরণের অপ্রতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা মোকাবেলায় দিনাজপুরের ঘোড়াঘাটে মোতায়েন করা হয়েছে অর্ধশত পুলিশ সদস্য।

১০ ডিসেম্বর শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

এর আগে গত শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন সড়কে তল্লাশী অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। মূলত রাজধানী ঢাকা সহ এর আশেপাশের জেলাগুলোতে যাতায়াতকারী কোচ গুলোতে তল্লাশী চালানো হয়। পুলিশ বলছে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এসব গাড়ীতে কোন বিষ্ফোরক দ্রব্য ও অবৈধ অস্ত্র কেও নিয়ে যাচ্ছে কিনা! সেটি তল্লাশী করা হচ্ছে। পাশাপাশি মাদক পাঁচারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এদিকে শনিবার ভোর থেকে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যাত্রীবাহী গাড়ির সংখ্যা অনেক কম। বিশেষ করে ঢাকাগামী কোন কোচের দেখা মেলেনি বললেই চলে। পাশাপাশি আন্তঃজেলায় চলাচলকারী ট্রাক কিছুটা চোখে পড়লেও, ঢাকাগামী কোন ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করছে না।

১১৬৭ শ্রমিক ইউনিয়নের ঘোড়াঘাট বাসস্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মমতাজ আলী বলেন, সারা দেশেই সড়ক গুলোতে নিরাপত্তার স্বার্থে পুলিশ তল্লাশী অভিযান চালাচ্ছে। এ কারণে পরিবহন গুলোকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাছাড়া ঢাকার যে পরিস্থিতি তাতে যানবাহনে যেকোন সময় হামলা ও জ্বালাও পোড়াও হতে পারে। সে কারণে মালিক-শ্রমিকরা আজ গাড়ি বের করেনি। তাই সড়কে যানবাহন সংখ্যা কম।

ওসি আবু হাসান কবির বলেন, পুরো থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছে। তাদেরকে পৃথক পৃথক দলে বিভক্ত করে দেওয়া হয়েছে। এছাড়াও সাদা পোশাকে আমাদের সদস্য গোয়েন্দা নজরদারী চালিয়ে যাচ্ছে। আমরা যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি।

ছবি ক্যাপশনঃ পরিস্থিতি মোকাবেলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিশনমোড়ে সতর্কতা ্অবস্থায় ঘোড়াঘাট থানা পুলিশের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা ্অবস্থায় মাঠে অর্ধশত পুলিশ

আপডেট সময় : ১২:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২