সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

রোনালদোর সঙ্গে নাচতে চান নোরা ফাতেহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বলিউডের আইটেম গার্ল হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত কানাডিয়ান নোরা ফাতেহি।

বলিউড ছাপিয়ে চলমান কাতার বিশ্বকাপের থিম সং যৌথভাবে গাওয়ার পাশাপাশি এর সঙ্গে নেচেছেন তিনি। মাতিয়েছেন ফিফা ফ্যান ফেস্টিভ্যালও। এবার ইচ্ছা প্রকাশ করলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নাচার।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নোরা ফাতেহিকে প্রশ্ন করে যদি সুযোগ পান তাহলে কোন ফুটবলারের সঙ্গে নাচতে চান? জবাবে তিনি বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলতে হয়, তার সঙ্গে একবার নাচতে পারলে মজা হতো। যখন তার খেলা দেখেছিলাম, তার পায়ের কাজ আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল।’

নোরা বলেন, ‘যে দক্ষতায় রোনালদো খেলেছিলেন, মনে হয়েছিল তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও হতে পারেন। এমনকি এ-ও মনে হয়েছিল তিনি ‘‘অ্যাফ্রো’’ নাচের কিছু মুদ্রাও তুলতে পারেন, কারণ এ ধরনের নাচে পায়ের কাজ জানতে হয়। যেটা রোনালদোর আছে।’

নোরা ফাতেহি যখন রোনালদোর সঙ্গে নাচার ইচ্ছা প্রকাশ করছেন তখন আজ শনিবার রাত ১টায় তার দেশ মরক্কো মুখোমুখি হচ্ছে পর্তুগালের। শেষ ষোলোয় স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।

কানাডায় বেড়ে ওঠা নোরা ফাতেহি বলিউডের আইটেম সংয়ের সঙ্গে নেচে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। বলিউডের জনপ্রিয় আইটেম সং ‘দিলবার, ‘ও সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘ডান্স মেরি রানি’তে নেচেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোনালদোর সঙ্গে নাচতে চান নোরা ফাতেহি

আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২