সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সরকারবিরোধী লড়াইয়ে পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব : নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সরকারবিরোধী লড়াইয়ে আমরা পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাতটি দলের জোট গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুর বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ যে তাণ্ডব চালিয়েছে তা একাত্তর সালে পাকিস্তানিরাও চালায়নি। যদি আমরা রাজনৈতিক ঐক্য গড়ে তুলে রাস্তায় নামতে না পারি, তাহলে কেউ রেহাই পাবেন না।

তিনি বলেন, পুলিশ যদি বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে, ককটেল নিয়ে বোমার নাটক করতে পারে, তাহলে বাকিরা কিন্তু ফুঁ দিলেই উড়ে যাবে।

নুর বলেন, রাজপথে নামাই এখন চূড়ান্ত কাজ। যে লড়াই শুরু হয়েছে, তা বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই। এ লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই।

আমরা পিছু হটব না। জীবন দিতে হয় জীবন দেব। যদি বাঁচতে হয়, লড়াই-সংগ্রাম করেই বাঁচব। এ সময় সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সদস্যসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারবিরোধী লড়াইয়ে পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব : নুর

আপডেট সময় : ০৮:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২