সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

রিজভী-খোকনসহ ৪৪৫ জন কারাগারে ‍॥ রিমান্ডে ২৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক ‍॥ রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের দুই মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ এ আদেশ দেন।

এদিন মতিঝিল ও পল্টন থানার মামলায় বিএনপির ২৪ জন নেতা–কর্মীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর মধ্যে পল্টন থানার মামলায় ১৫ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে পল্টন থানার মামলায় ১৪ জনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর নয়াপল্টনে থেকে গ্রেফতার হওয়া বিএনপির নেতা–কর্মীদের দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় আনা হয়। তখন ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়। আদালতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিজভী-খোকনসহ ৪৪৫ জন কারাগারে ‍॥ রিমান্ডে ২৩

আপডেট সময় : ০৬:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২