সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠির সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি ‍॥ ঝালকাঠির সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, জেলা তথ্য অফিসার আহসান কবীরসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের পরিচয় ও তাদের কাছ থেকে ঝালকাঠির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে তিনি বলেন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে, আদর্শ দেশ প্রেমিক নাগরিক গড়তে সর্বাত্ম চেষ্টা করা হবে। স্কুল টাইমে ড্রেস পড়ে বাইরে ঘোরাফেরা বা কোথাও আড্ডায় পেলে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা করে আমরা একমত হয়েছি।

তিনি আরো বলেন, নদীমাতৃক জেলা ঝালকাঠিতে নদীভাঙনসহ যে সব সমস্যা রয়েছে সরেজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। সবার সাথে সুসম্পর্ক থাকলে সববিষয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে নেয়া যায়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করা হয় জনসচেতনতার জন্য। অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়, যাতে কেউ দ্বিতীয়বার এই একই অন্যায় না করে। জেলা প্রশাসক হিসেবে সবার সহযোগিতা নিয়ে জেলাকে এগিয়ে নিতে চাই। এসময় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জেলা প্রশাসককে অবহিত করেন সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২