সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আ.লীগের প্রত্যেকটা নেতাকর্মীর গায়ে বিএনপির মাইরের দাগ: শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর গায়ে বিএনপির মাইরের দাগ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, দুই মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের যৌথসভায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, (২০০১ সালের পর) আওয়ামী লীগের এমন কোনো জনসভা নেই, যেখানে বিএনপি হামলা করে নাই। বিএনপির আমলে লাঠির বাড়ি খান নাই, এমন একজনও নাই। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর গায়ে তাদের মাইরের দাগ।

তবে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না বলে জানান আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, আমরা তো তাদের উপর অত্যাচারও করতে চাইনি। মারতেও যাইনি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে না। জনগণের ভোট সংরক্ষিত করে। এটা আমরা প্রমাণ করেছি।

বিএনপি আওয়ামী লীগকে ভোট চুরির অপবাদ দেওয়ার চেষ্টা করেছে বলে জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে যখন আমরা ক্ষমতায় আসি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে শুরু করলাম। জনগণ সেটার সুফল পেয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খান ও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগের প্রত্যেকটা নেতাকর্মীর গায়ে বিএনপির মাইরের দাগ: শেখ হাসিনা

আপডেট সময় : ০৯:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২