সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশালে ডাকাত সর্দার গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।

 বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ নাইম দেওয়ান (২২) নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক নাইম উপজেলার দড়ির চর খাজুরিয়া গ্রামের চুন্নু দেওয়ানের ছেলে। তিনি নিজেকে ডাকাতদলের সর্দার বলে জানিয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আরিফুর রহমান।
তিনি বলেন, নাইম দেওয়ানের নামে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩/১৪ টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নাইমের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার ঘর তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। মামলায় একমাত্র নাইমকে আসামি করা হয়েছে।
এসআই আরিফ আরো জানান, জিজ্ঞাসাবাদে নাইম নিজেকে ডাকাত দলের সর্দার বলে স্বীকার করেছেন। অন্যান্য সদস্যদের পরিচয় প্রকাশ করেছেন তিনি। তাদের গ্রেফতারে অভিযান করা হবে ।
গত কয়েকদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকায় মধ্যরাতে মসজিদের মাইকে ডাকাত পড়েছে এমন খবর প্রচার করা হচ্ছে। এতে যেমন গুজব ছড়িয়ে পড়ছে, তেমনি সাধারণ মানুষের মাঝে আতঙ্কও বিরাজ করছে। আর এমন পরিস্থিতিতেই গত ৩০ নভেম্বর ডাকাতচক্রের ৪ ডাকাত সদস্যকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ডাকাত সর্দার গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২