সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

তেঁতুলিয়ায় গমবীজ বিক্রয়ে অনিয়ম বিএডিসি ডিলারকে ১ বছরের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় গমবীজ বিক্রয়ে অনিয়মের দায়ে বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারে বিএডিসি’র বীজ ডিলার ও মেসার্স রিপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজিমুল হক (৩৫)-কে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর দুইটি পৃথক ধারায় উভয় ক্ষেত্রে ৬ মাস করে মোট ১ বছরের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন বুড়াবুড়ি ইউনিয়নের মোবাইল কোর্ট পরিচালনাকালে শিলাইকুঠি বাজারে বিএডিসির লাইসেন্স প্রাপ্ত বীজ ডিলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজিমুল হকের বিক্রয় কেন্দ্র পরিদর্শনকালে প্রমাণিত হয় যে, উক্ত ডিলার নজিমুল হক গত ১৫ নভেম্বর, ২০২২ তারিখে ৬০ নম্বর ডেলিভারী স্লিপের মাধ্যমে বিএডিসি গোডাউন, পঞ্চগড় হতে বারি-৩০ জাতের গম বীজের ২২৫টি বস্তায় ২৫০০ কেজি গম বীজ সংগ্রহ করেন যা স্থানীয় কৃষকগণের মধ্যে নির্ধারিত মূল্যে ডিলারের নির্ধারিত বিক্রয় কেন্দ্র বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজার হতে বিক্রয়যোগ্য। তাকে গত ১৫ নভেম্বর, ২০২২ তারিখে উক্ত ৬০ নম্বর ডেলিভারী স্লিপের বিপরীতে উপজেলা কৃষি অফিস দাখিলকৃত এরাইভাল রিপোর্ট প্রদর্শন করতে বলা হলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হয়। উপরোন্ত ২২৫ বস্তা গম বীজ অধিক দামে স্থানীয় কৃষকের নিকট বিক্রয়ের প্রমাণস্বরূপ বিক্রয় রশিদ, স্টক রেজিস্টার বা সংগ্রহ রেজিস্টার ইত্যাদিও প্রদর্শন করতে পারেননি। অপরদিকে, রিপন এন্টার প্রাইজের বিক্রয় কেন্দ্র থেকে জব্দকৃত টালি খাতা যাচাই এবং উল্লিখিত ডিলার নজিমুল হকের মৌখিক স্বীকারোক্তি মোতাবেক প্রমাণ হয় যে, ৬০ নম্বর ডেলিভারী স্লিপের মাধ্যমে সংগ্রহকৃত ২২৫ বস্তাসহ ভজনপুর ইউনিয়নের ডিলারের নামে বরাদ্দকৃত অতিরিক্ত ২২৫ বস্তা হিসেবে মোট ৪৫০ বস্তা গম বীজ বিএডিসির অনুমোদনবিহীন ৫ জন ব্যবসায়ীর নিকট তিনি বিক্রি করেন। যার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ‘প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার’অপরাধে এবং একই সাথে নজিমুল হক বিএডিসির একজন নিবন্ধনকৃত ডিলার হিসেবে মূল্য তালিকা অর্থাৎ কৃষকের নিকট গমের বীজের বিক্রয়ের নির্ধারিত মূল্য তালিকা বিক্রয় কেন্দ্রের দৃশ্যমান স্থানে প্রদর্শন করেননি। উল্লিখিত আইনের ৩৯ ধারা মোতাবেক অপরাধ। ফলে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ এবং ৪৫ ধারা লংঘনের অপরাধে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র লাইসেন্স প্রাপ্ত বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারের ডিলার এবং মেসার্স রিপন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আসামী নজিমুল হক-কে আটক করা হয়।
গম বীজ বিক্রয়ে এ সকল অনিয়ম ও অপরাধ স্বেচ্ছায় এবং সজ্ঞানে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে স্বীকার করায় শিলাইকুঠি বাজারের উক্ত বীজ ডিলার মেসার্স রিপন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী নজিমুল হক-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারা এবং ৪৫ ধারাদ্বয় লঙ্ঘনের দায়ে ৩৯ ধারায় ০৬ (ছয়) মাস এবং ৪৫ ধারায় ০৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। প্রদত্ত দন্ডসমূহ একসাথে ভোগ করবেন মর্মে আদেশ প্রদান করে নজিমুল হক-কে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান তারেক হোসেন ও এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় প্রায় ৩০০ কৃষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় গমবীজ বিক্রয়ে অনিয়ম বিএডিসি ডিলারকে ১ বছরের কারাদন্ড

আপডেট সময় : ০২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২