সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে গভীর নিম্নচাপে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৫ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানায়, এটি আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী তিনদিনের মধ্যে কমতে পারে দেশের তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি।

অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর দিনের শেষ দিকে লঘুচাটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭ ডিসেম্বর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে নাম হবে ম্যানদৌস।

এটি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সবশেষ পূর্বাভাস অনুসারে ভারতের সর্ব দক্ষিণ রাজ্যে স্থল ভাগে আঘাত হানার সম্ভাবনা নির্দেশ করতেছে।

সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি অনেক দক্ষিণে সরে যাওয়ার কারণে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পরার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে গভীর নিম্নচাপে

আপডেট সময় : ০৮:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২