সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে বিয়ে বাড়ীতে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে একটি বিয়ে বাড়ীতে ডাকাতি হয়েছে।

শনিবার দিনগত গভীর রাতে পৃথক দুই ডাকাতির ঘটনা ঘটে। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. রোকন মৃধা বলেন, ধারনা করা হচ্ছে শিকারপুর বন্দরে ডাকাতির পর ডাকাত দল স্প্রীড বোড নিয়ে কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামের মজিবর খানের বাড়ীতে হানা দেয়। মজিবর খানের ছেলে মালয়শিয়া প্রবাসী রাসেল খানের বৌ-ভাতের অনুষ্ঠান (আজ রোববার)।

ইউপি সদস্য জানান, ডাকাত দল আগ্নেয় ও ধারালো অস্ত্রের মুখে বিয়ে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ৫ লাখের মতো টাকাসহ তার বিদেশ থেকে নিয়ে আসা এবং নবুবধুর পিত্রালয় থেকে দেয়া সকল গহনা সহ তার বাড়িতে আসা সকল অতিথিদের ১০/১২ ভরি স্বর্নালংকার ও মুল্যবান ৭টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।

রোকন মৃধা বলেন, কৌশলে মজিবর খান বেরিয়ে প্রতিবেশি ও পাশের লোকজনকে খবর দেন। পরে মসজিদের মাইক দিয়ে ডাকাত প্রতিরোধের আহবান করা হয়। তখন ডাকাতরা তিনটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে গেছে বলে ইউপি সদস্য জানিয়েছেন।

এ ঘটনায় বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, ডাকাতির সংবাদ পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্মকতাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তথ্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে তিনি বাবুগঞ্জে গিয়েছেন। ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে বিয়ে বাড়ীতে ডাকাতি

আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২