সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে শাসনের নামে কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,: শোভাযাত্রায় ছাত্রলীগকর্মীদের জুতা দিয়ে পিটিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীতে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে নিজ কর্মীদের জুতাপেটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজীব হোসেন খান জানান, তিনি তাঁর কর্মীদের শাসন করেছেন মাত্র। তবে ছাত্রলীগের বর্তমান ও সাবেকরা বলছেন, জুনিয়রদের শৃঙ্খলা শেখাবেন, শাসন করবেন, কিন্তু সেটা প্রকাশ্যে জুতাপেটা করে নয়।

পার্বত্য শান্তিচুক্তির রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করার সময় রাজীব হোসেনের নেতৃত্বে খণ্ড শোভাযাত্রাটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান তিনি।

সেই জুতা দিয়ে ছাত্রলীগকর্মীদের মারধর করেন। পরে আবার শোভাযাত্রা নিয়ে নগর ভবনের দিকে চলে যান রাজীব। শোভাযাত্রার সামনের অংশে ছিলেন ছাত্রলীগের নারীকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা বলেন, ছাত্রলীগ কর্মীরা বয়সে অনেক ছোট। তাদের প্রকাশ্যে মারধর কিংবা জুতাপেটা করা ঠিক হয়নি।

রাজীব হোসেন খান বলেন, ‘আমার লোকজনকে আমি একটু শাসন করেছি। আমাদের নেতারাও তো আমাদের শাসন করেন। এটা তেমন কিছু না। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শাসনের নামে কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৫:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২