সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ভোলায় ডাকাত ‘আবদুল্লাহ বাহিনীর’ প্রধানসহ আটক ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি ‍॥ ভোলা সদর উপজেলায় দুর্ধর্ষ ডাকাত আবদুল্লাহ বাহিনীর প্রধানসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা গুলি, চারটি দা, দুটি ছুরি, একটি হকিস্টিক, ১৭টি পটকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটকরা হলেন- ডাকাত আবদুল্লাহ বাহিনীর প্রধান মো. আবদুল্লাহ (৩৮), মো. জুয়েল রানা (৩০), মো. হাবিব (৩২) ও মো. বাবুল (৩৫)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসিন্দা।

অপারেশন অফিসার মমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে দুর্ধর্ষ ডাকাত আবদুল্লাহ বাহিনী ডাকাতি করে আসছিল। আমরা তাদের আটকের জন্য চেষ্টা চালেই। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বিচ্ছিন্ন ভোলার চর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও অস্ত্রসহ ওই ডাকাত বাহিনীর প্রধানসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাতেই ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ডাকাত ‘আবদুল্লাহ বাহিনীর’ প্রধানসহ আটক ৫

আপডেট সময় : ০৪:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২