সংবাদ শিরোনাম ::
ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে শামসুন্নাহার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শুক্রবার দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি করোনাকালে
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এনটিভির ঝালকাঠির স্টাফ রিপোর্টার কে এম সবুজকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে অবদানের জন্য শাবাব ফাউন্ডেশন, প্রাণের টানে রক্ত দান, বিডি ক্লিন, সিদ্ধকাঠি ব্লাড ফাউন্ডেশন, রক্তের বাঁধন নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয় শামসুন্নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান
সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাৎ ফকির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, একুশে টিভির ম্যানেজার কার্তিক দাস, মাওলানা গোলাম মোস্তফা মহিলা কলেজের শিক্ষক শাহ আলম সরদার, পৌর কাউন্সিলর মামুন মাহমুদ, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল হাসান টিটু। করোনার দুঃসময়
শামসুন্নাহার ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসহায়তা ও অক্সিজেন সেবা দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি জেলাজুড়ে সুনাম অর্জন করে। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা

আপডেট সময় : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২