সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চাঞ্চল্যকর শিশু মাইমুনা হত্যা মামলায় তার মা সাদিয়া আক্তার আশাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে ১০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ যাবিদ হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাদিয়া আক্তার আশা পার্বতীপুর উপজেলার হরিরামপুর (ভাটিপাড়া) এরশাদ আলীর স্ত্রী।

এ বিষয়ে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম জানান, সাদিয়া আক্তার আশার স্বামী এরশাদ আলী ঢাকায় কাজ করতেন।

তাদের মধ্যে মনোমালিন্য ও পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকতো। ২০১৭ সালের ৬ জুলাই রাতে ৬ বছরের সন্তান মাইমুনা আক্তারকে নিয়ে ঘুমাতে যায়।

পরদিন ৭ জুলাই ভোরে সেহরি খাওয়ার জন্য শাশুড়ি রেজিয়া বেগম তাদের ডাকতে যান। দরজা খুলে রেজিয়া বেগম সাদিয়া ও মাইমুনাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইমুনাকে মৃত বলে ঘোষণা করেন।

আহত সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সাদিয়ার বাম হাত ও ডান পায়ের কবজি কাটা ছিল। ৭ জুলাই নিহত শিশু মাইমুনার চাচা ইব্রাহিম বাদী হয়ে সাদিয়া আক্তারকে আসামি করে পার্বতীপুর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, সাদিয়া জবানবন্দিতে পারিবারিক কলহের কারণেই নিজ সন্তানকে হত্যা করেছে বলে দোষ স্বীকার করেন। বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২