সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মানুষের চরিত্রের শুদ্ধতা আনতে হবে- বরিশালে মন্ত্রিপরিষদ সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মানুষের চরিত্রের শুদ্ধতা আনতে হবে। উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে।

১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু যে বক্ততা দিলেন, আমার যদি উন্নয়ন ঘটাতে হলে চরিত্রবান মানুষ লাগবে। মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব না। প্রধানমন্ত্রী ওই বিষয়টি নিয়ে এসেছেন। গুড গভর্নেন্স নিশ্চিত করতে হলে শুদ্ধাচার, পারফরমেন্স এগ্রিমেন্ট, রাইট টু ইনফরমেশনসহ এসব দিকগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে স্বাস্থ্য শিক্ষায় শুদ্ধাচার ও সুশাসনবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে বরিশাল নগরীর বান্দরোডস্থ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজের চিকিৎসকবৃন্দ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মন্ত্রীপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশে স্বাধীনতার পর যতগুলো সাফল্য আছে তার মধ্যে বড় সাফল্য করোনা জয় করা।

আর এ জয়ে বাংলাদেশ জাতিসংঘেও প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন স্থরের সরকারী কর্মকর্তাদের কাছ থেকে নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন মন্ত্রীপরিষদ সচিব।

বরিশাল বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব ও এটুআইর এইচ ডি মিডিয়া সিনিয়র স্ট্রাটেজিক অ্যাডভাইজার কামরুন নাহার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুর হাসান বাদল, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ কে এম আমিরুল ইসলাম, পরিবার পরিকল্পনার মহাপরিচালক সাহান আরা বানু, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান,বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানুষের চরিত্রের শুদ্ধতা আনতে হবে- বরিশালে মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২