সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

দেশে মির্জা ফখরুলের রাজনীতি করার অধিকার নেই: হাছান মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন না। কারণ তিনি নিজের মুখে বলেছেন পাকিস্তান ভালো ছিল।

একটি দলের মহাসচিব যখন এ কথা বলেন, তখন আমি মনে করি তার এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, শুধু মির্জা ফখরুল নন, যে বা যারা স্বাধীনতার বিরোধিতা করবেন, তাদের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।

তিনি বলেন, বিএনপি এমন এক সময়ে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে, ১৯৭১ সালের যেদিন (১০ ডিসেম্বর) পাকিস্তানিরা বাংলাদেশকে মেধাশূন্য করার প্রয়াসে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা শুরু করে। বর্তমানে বিএনপির অনেক নেতাই সেই ঘৃণ্য বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না। কারণ, সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে মু্ক্তিযুদ্ধের ইতিহাস জড়িত। এখান থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। এই উদ্যানেই পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছিল।

বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার বসে থাকবে না। বিএনপির যেকোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে ১০ ডিসেম্বর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ কর্মীরা পাহারায় থাকবেন।

প্রতিবাদ সভায় একাত্মতা ও সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, বিজয়ের মাসে আমরা সবাই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক,ও অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিই। কিন্তু স্বাধীনতা ও দেশের উন্নয়নবিরোধী শক্তি বিএনপি-জামায়াত দেশের সমৃদ্ধি, অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত‌। এই বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করার শপথ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে মির্জা ফখরুলের রাজনীতি করার অধিকার নেই: হাছান মাহমুদ

আপডেট সময় : ০৬:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২