সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ডিমলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০-নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলকে স্বাগত জানিয়ে শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে যেসব বীর সেনানী বেঁচে আছেন তাঁদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে গত বছরের শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কার্যবিবরণী পেশ করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি৷

এসময় উপস্থিত ছিলেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল হক প্রমুখ।

উল্লেখ্যঃ আগামী ১৪ ডিসেম্বর উপজেলার সকল শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সূর্যদয়ের সাথে সাথে বিধি অনুসারে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর পরেই উপজেলা বিজয় চত্তরে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুষ্পস্তবক অর্পণ, সকাল সারে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজ, স্কাউট, গার্লস গাইড ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শিশু কিশোরদের শারীরিক কসরত প্রদর্শন। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, দুপুর ১ টায় হাসপাতাল এতিমখানা ও শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, বাদ যোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত-যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা অন্যান্য উপাসনালয়ে মোনাজাত-প্রার্থনা।

বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন বনাম ইউনিয়ন পরিষদ প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সারে ৫ টায় জাতির পিতার ‘স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা-ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম করার বিষয় গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২