সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের জন্ম বাঙালীর অধিকার প্রতিষ্ঠার জন্য : আমু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ‘আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাঙালীর অধিকার প্রতিষ্ঠার জন্য’ বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি)। তিনি বলেছেন, আমরা হটকারিতায় নয়; ভোটে বিশ্বাসী। আগামী নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে, এই সরকারের অধীনে।

বুধবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের চিকিৎসা ও শিক্ষা উপকরণ এবং কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, আমির হোসেন আমুর মেয়ে ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি ও কৃষক শামিম আহম্মেদ।

বাংলাদেশ সরকার ও জাপান ইন্টরন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকারবিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২৮টি কমিউনিটি ক্লিনিক ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে জেলার ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরকারিভাবে ১৩ হাজার ১০০ জন কৃষককে ১ কোটি ১৪ লাখ ৩৩ হাজার টাকার কৃষি প্রণোদনা সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের জন্ম বাঙালীর অধিকার প্রতিষ্ঠার জন্য : আমু

আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২