সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কুমিল্লার লাকসামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লোকমান হোসেন (৪৫) নামে এক ক্ষুদ্র হকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাতে থানায় আনা হয়েছে।

পুলিশসূত্রে জানা যায়, নিহত হকার লোকমান হোসেনের বাড়ি বরিশালে। সে চলতি মাসের ১ তারিখে পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন।

লোকমান হোসেন এর আগেও আরও দুই বিবাহ করেছেন। তাদের দম্পতিতে কোনো সন্তান নেই। এমনকি বর্তমান স্ত্রীও জানে না তার স্বামীর আসল ঠিকানা।

স্থানীয় ও নিহতের স্ত্রীর সূত্রে জানা গেছে, লোকমান হোসেন গত কয়েক দিন ধরে এলাকার ফুটপাতে ঝালমুড়ি ও ভাজাপোড়া বিক্রি করে আসছেন।

তার ব্যবসার কাজে এবং একাধিক বিবাহ করার সময় টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজনের কাছ থেকে ঋণ নেন।

তিনি ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় বিকালে নিজ ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতদের স্ত্রী রাশিদা বেগম জানান, আমি পাশের রুমে আসরের নামাজ পড়ছিলাম। আমার স্বামী রুমেই ছিল।

কিন্তু নামাজ শেষে এসে দরজা বন্ধ দেখতে পাই। স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করি, পরে জানালা দিয়ে দেখতে পাই সে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আছে।

এদিকে পাশের কক্ষের ভাড়াটিয়া আবদুস সাত্তারের স্ত্রী বকুল বেগম জানান, তারা বাসায় আসার পর থেকে তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাধের বিষয় শুনিনি। আজকের এ ঘটনা কি কারণে হয়েছে তা বলতে পারছি না।

বাড়ির মালিক আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা নতুন ভাড়াটিয়া— কী কারণে আত্মহত্যা করেছেন তা জানি না।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুঁইয়া সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২