নলছিটিতে আমির হোসেন আমু’র বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান
- আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু(এমপি) বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করেছেন।
সোমবার(২৮নভেম্বর) উপজেলার সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভো উদ্বোধন করেন এরপর স্থানীয় বিজি ইউনিয়ন একাডেমি প্রাঙ্গনে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
সুধীসমাবেশে সভাপতিত্ব করেন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মাষ্টার, সার্বিক সহায়তায় ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. মান্নান সিকদার।


























