বরিশালে ভোক্তা অধিদপ্তরের অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ জব্দ ও জরিমানা
- আপডেট সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ৭১ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি
বরিশাল জেলার উজিরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ও জরিমানা আদায় করেছে।
আজ রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক অপূর্ব অধিকারি ও সহকারী পরিচালক সুমি রানি মিত্র উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে অভিযান চালিয়ে শিকদার মেডিক্যাল ফার্মেসী থেকে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে এবং জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পন্যের সঠিক মূল্যতালিকা সংরক্ষণ না থাকা ও বেশি দামে বিক্রির অপরাধে ৫ টি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন। এসময়ে পরিচালকদ্বয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২ হাজার ৯ এর অধীনে ভোক্তা ও বিক্রেতাদের জ্ঞাতার্থে আইনের বর্ণিত অভিযোগ দায়ের, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডের বিধান সম্পর্কে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্যানেটারী ইনেসপেক্টর মোঃ নুরুল আলম বখতিয়া


























