সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

পাত্র খুঁজছেন স্বস্তিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী স্বস্তিকা কাজের বাইরেও নানাবিধ মন্তব্যের কারণে আলোচনার টেবিলে থাকেন। তাকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কিছু প্রকাশ করলেই লুফে নেন নেটাগরিকরা। এবার কিন্তু নড়েচড়ে বসার মতোই কাণ্ড করলেন এ অভিনেত্রী।
নেট দুনিয়ায় বিয়ের জন্য পাত্র চেয়ে বেড়াচ্ছেন স্বস্তিকা। পাত্রের বর্ণনাও দিয়েছেন। স্বস্তিকাকে স্বস্তি দিতে হলে পাত্রকে কেমন হতে হবে— তিনি নেট দুনিয়ায় লিখে জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘গায়ের রং শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। তবে পাত্রকে অবশ্যই বই পড়তে, গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে।’

এ অভিনেত্রী আরও লেখেন, ‘আমাকে না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেব।’

পাত্র চেয়ে স্বস্তিকার এমন বিজ্ঞাপনের পোস্টে মৌমাছির মতো ভিড় জমিয়েছেন নেটাগরিকরা। অনেকে পাত্র হতে আগ্রহও প্রকাশ করেছেন। তবে তাদের কোনো উত্তর দেননি এ অভিনেত্রী।

কয়েকদিন আগে বাদামী চোখের এ অভিনেত্রী একটি সংবাদমাধ্যমের মডেল হয়েছিলেন। বিয়ের মৌসুম উপলক্ষে হয়েছিল ওই ফটোশুট। ওই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেই এমন ক্যাপশন দিয়েছেন তিনি। তবে হঠাৎ এ ক্যাপশন দেখে অনেকে ভাবছেন স্বস্তিকার হয়ত একাকী জীবন আর ভালো লাগছে না। এবার সঙ্গী চাই তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাত্র খুঁজছেন স্বস্তিকা

আপডেট সময় : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২