সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ইসমাইল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

‘আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি, আজ রাতেই শেষ হয়ে যাবো’। দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাক্ষেত থেকে ইসমাঈল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। (২৭ নভেম্বর) রবিবার সকাল ৮টায় উপজেলার চককাঁঠাল গ্রামের পার্শ্বে ভুট্টার জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।

ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবক বিয়ে করেছিলেন শাকিলা নামের এক নারীকে। একটি সন্তান থাকা অবস্থায় কিছু দিন পর সে সংসার ভেঙ্গে যায়। পরে সে দ্বিতীয় বিয়ে করে প্রথম বউয়ের চাচাতো বোন সোনিয়া নামের এক নারীকে। সেই থেকে দ্বিতীয় বউকে নিয়ে ঢাকায় থাকতেন ইসমাইল। গত ৫ দিন আগে প্রথম ঘরের সন্তানকে দেখতে এলাকায় আসে সে।

শনিবার (২৬ নভেম্বর) রাতে সে ফুফু শাশুড়িকে মুঠোফোনে বলেন, ‘আমি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়েছি, আজ রাতেই শেষ হয়ে যাবো। আমার লাশ নিয়ে আসিয়েন।’ সেই থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন।

রবিবার (২৭ নভেম্বর) সকালে ভুট্টার জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। ওই দিন ভোরবেলা পৌর এলাকার শ্যামপুর-লালমাটি গ্রামে কাফির বিলের পাশে মতিয়ার মিয়ার ভুট্টার জমিতে এক যুবকের পড়ে থাকা মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ধারণা তিনি নেশাগ্রস্থ অবস্থায় পারিবারিক নানা অশান্তিতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

নিহত ইসমাইল উপজেলার ৩নং সিংড়া ইউপির ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। সে পেশায় এক্সকেভেটরের (ভেকু) চালক সহকারী (হেলপার) ছিলেন।

নিহত যুবকের চাচা খোকা শেখ বলেন, ‘নিহত ইসমাইল গত ৫ দিন আগে ঢাকা থেকে ঘোড়াঘাটে আসে। সে লালমাটি গ্রামে তার আপন ভগ্নিপতি লাবু মিয়ার বাড়িতে রাত্রীযাপন করত। সে তার ফুফু শাশুড়িকে মোবাইলে গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা বলে। তারপর আমরা সবাই তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। তবে তার কোন সন্ধান পাওয়া যায়নি। কেন সে আত্মহত্যা করলো তা আমরা বুঝতে পারছি না।’

ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহীদ পারভেজ বলেন, ‘আমার এলাকার লোকজন জমিতে লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দেই। নিহত যুবকের দুটি শশুর বাড়ি এবং আপন ভগ্নিপতির বাড়ি আমার ওয়ার্ডে। পরিবারের কাছে থেকে শুনেছি ছেলেটা নেশাগ্রস্থ ছিল।’

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ(ওসি) আবু হাসান কবির বলেন, ‘আমরা লাশ করে থানায় নিয়ে এসেছি। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের তেম কোন অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ইসমাইল হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২