সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

আ.লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজ। এ সম্মেলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগে সম্মেলনের যাত্রা শুরু হচ্ছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হবে। শুধু স্বাচিপের নয়, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের জাতীয় কাউন্সিলও অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক মাঠে।

প্রায় সাত বছর পর স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এম এ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আজকের সম্মেলন ঘিরে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শীর্ষ পদে স্থান পেতে চিকিৎসকদের অনেকেই নিয়মিত আ.লীগের প্রভাবশালী রাজনীতিবিদ ও দলীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

স্বাচিপের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন দলের আরেক সহযোগী সংগঠন মহিলা লীগের সম্মেলন আগামীকাল ২৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। প্রায় ২০ হাজার মহিলা নেত্রী সম্মেলনে অংশ নেবেন সারা দেশ থেকে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৮ ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার সম্মেলন ২ ডিসেম্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলন আগামী ৩ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের জাতীয় সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর।

আর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর (শনিবার)। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা বিবেচনায় নিয়ে জাঁকজমক আয়োজনের পরিবর্তে সাদামাটাভাবে সম্মেলন করবে ক্ষমতাসীন দলটি। এছাড়া প্রতিবার দুদিনব্যাপী হলেও এবার সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই শেষ হবে সম্মেলন। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকালে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে

আপডেট সময় : ০৭:০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২