সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার

ডিমলায় শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরে আনতে স্কুল ছাত্রীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৪ নভেম্বর)বিকেলে ডিমলা উচ্চ বিদ্যালয়ে মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় টুর্নামেন্টটির আয়োজন করেন পল্লীশ্রী।একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আর্জেন্টিনা সমর্থক ও নবম শ্রেনী ব্রাজিল সমর্থক ছাত্রীদের মধ্যে এই প্রীতি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।খেলায় পুরো সময় জুড়ে দু-দল এক-এক গোলে ড্র থাকায় ট্রাইবেকারের মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকরা এক গোলে ব্রাজিল সমর্থকদের পরাজিত করেন।খেলাটি পরিচালনা করেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও ধারা ভাস্বকার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রেজাউল হাবিব।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান দুলু,ডিমলা থানার ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,ইউপি সদস্য আবুল কালাম,শিক্ষক গোলজার রহমান,আবু তাহের,পল্লীশ্রীর সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,মাঠ সহায়ক মাসুদা আক্তার প্রমূখ।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি দু-দলের সকল খেলোয়াড়দের শান্তনা পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২