সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ব্যারিষ্টার সাইফের অনন্য মানবিকতার দৃষ্টান্ত…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ উদারতা ও মানবিকতায় যেন পিতা সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের প্রতিচ্ছবি। বাবার মত মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। সৈয়দ শহীদুল হক জামাল আমৃত্যু দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সুখ-দুখের ভাগিদার ছিলেন। যেকোন বিপদে তিনি তাদের পাশে ছায়া হয়ে দাঁড়াতেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রভাবশালী রাজনীতিক হওয়ার সুবাদে তিনি জীবদ্দশায় হাজারো জনকে চাকরি দিয়েছেন, অসুস্থজনকে করিয়েছেন সুচিকিৎসা। বাবার সেই সব মানবিক গুনাবলীই কনিষ্ঠ ছেলে ব্যারিষ্টার সাইফের মাঝে শতভাগ বিরাজমান রয়েছে। সম্প্রতি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিত্র শিল্পি মীর সহিদুল ইসলাম তার নিজ কর্মস্থলে এক ভয়াবহ দূর্ঘটনায় হাত বিচ্ছিন্ন প্রায় হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলেন। এ খবর পেয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার উদ্যোগ নেন ব্যারিষ্টার সাইফ। সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে নিতে না পেরে তাকে বিকল্প ব্যবস্থায় দ্রুত ঢাকায় নিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয় করে বাংলাদেশে সম্ভব সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে তোলেন। স্থানীয় সংসদ সদস্য মো. শাহেআলম ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকও মীর সহিদুল ইসলামকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার ¯িœগ্ধ শীতের সাঁঝের বেলায় তাকে দেখতে বানারীপাড়া পৌর শহরের মীর বাড়িতে গিয়েছিলাম। গিয়ে তাকে জায়নামাজে নামাজরত দেখে অবিভূত হই। নামাজ শেষে তিনি আমাকে দেখে আবেগাপ্লুত হয়ে বলেন,মহান আল্লাহর অপার কৃপায় ব্যারিষ্টার সাইফ ও তার পরিবারের অকৃপন মানবিক সহায়তায় এবং সকলের দোয়ায় আমি এখন সুস্থ হওয়ার পথে। কায়মনোবাক্যে প্রার্থণা করে তিনি কৃতজ্ঞচিত্তে আরও বলেন, মহান আল্লাহ যেন সাইফ ও তার পরিবারকে সর্বদা হেফাজতে রাখেন এবং মানব কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার তওফিক দান করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যারিষ্টার সাইফের অনন্য মানবিকতার দৃষ্টান্ত…

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২