সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

২৫ তারিখ সাইমন-বুবলীর বিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : গোপনে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর। আর চলতি মাসের ২৫ তারিখ তাদের বিয়ে হবে! তবে এটা বাস্তবে না, সিনেমার প্রয়োজনে।

যা দেখা যাবে ‘মায়া : দ্য লাভ’ সিনেমায়। আজ বুধবার সিনেমার পরিচালক জসিমউদ্দিন জাকির ফেসবুকে সাইমন-বুবলীর গায়ে হলুদের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন, ‘মায়া : দ্য লাভ’ ডে-১৫।

বিষয়টি জানতে যোগাযোগ করা হলে নির্মাতা বলেন, ‘আমার ছবির নায়ক-নায়িকার গায়ে হলুদের অনুষ্ঠানের শুটিং করছি। আগামী ২৫ তারিখ বিয়ের শুটিং হবে। এছাড়া আরও কিছু চমক থাকবে ছবিতে। তা পরবর্তীতে আপনাদের বলব।’

নির্মাতা জসিমউদ্দিন জাকির ইঙ্গিত দেন, একই দৃশ্য তার সিনেমার আরেক নায়ক রোশনের সঙ্গেও হতে পারে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী। আলিনুর আশিক ভুঁইয়ার প্রযোজনায় এতে আরও আছেন আনিসুর রহমান মিলনসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৫ তারিখ সাইমন-বুবলীর বিয়ে

আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২