সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

হাজী ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিসিসির বিদ্যুৎ লাইন ব্যবহার করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে নগরীর রুপাতলী এলাকার মের্সাস হাজী ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ লাইন ব্যবহার করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এব্যাপারে অবৈধভাবে ব্যবহৃত ০৬টি মেটাল লাইট জব্দের পাশাপাশি অবৈধ এ কাজের জন্য সর্তক করে চিঠি প্রদান করা হয়েছে। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে রুপাতলী এলাকার মের্সাস হাজী ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ লাইন ব্যবহার করার অভিযোগ রয়েছে।

সে অনুযায়ী গত মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ০৯ টা নাগাদ বিসিসির বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীরা হাজী ফিলিং স্টেশন গিয়ে অভিযোগের সত্যতা পায় এবং অবৈধভাবে ব্যবহৃত ০৬টি মেটাল লাইট জব্দ করে।

প্রশাসনিক কর্মকর্তা আরো জানান, অবৈধ কাজে জড়িত প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে একাজ থেকে বিরত থাকতে সর্তক করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি গতকাল বুধবার প্রদান করা হয়েছে।

চিঠিতে ব্যর্থতায় জনস্বার্থ বিরোধী কাজে জড়িত থাকার দায়ে ক্ষতিপূরণ আদায়সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাজী ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিসিসির বিদ্যুৎ লাইন ব্যবহার করার অভিযোগ

আপডেট সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২