সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিলের দুই সমর্থককে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সাভার পৌরসভা এলাকায় ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের হারকে কেন্দ্র করে ব্রাজিলের দুই সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

আহত দুজন আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষ দল বিজয়ী সৌদি আরবের সাপোর্ট করছিলেন বলে জানা যায়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয়রা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখতেছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ২০-২২ জন যুবক মেহেদী ও আল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

জানা যায়, আহত দুজন ব্রাজিলের সমর্থক। আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষ দল বিজয়ী সৌদি আরবের সাপোর্ট করছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে আঘাতের দাগ রয়েছে।

এর মধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিলের দুই সমর্থককে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৭:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২