বরিশালে সন্ত্রাস, জঙ্গীবাজদের বিরুদ্দে হেযবুত তওহীদের আলোচনা সভা
- আপডেট সময় : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ৬২ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালে এয়ারপোর্ট থানার কড়াপুরে হেযবুত তওহীদের আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠান কে কেন্দ্র করে ধর্মব্যবসায়ীরা হেযবুত তওহীদের বিরুদ্ধে ৩ টা মসজিদের মাইকে একযোগে উস্কানিমূলক ঘোষণা দিয়ে স্থানীয় জনগণকে উত্তেজিত করতে চেয়েছিলো। কিন্তু স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে এবং প্রশাসনের হস্তক্ষেপে ধর্ম ব্যবসায়ীদের মিথ্যা অপপ্রচার ভেস্তে গেল । ধর্ম ব্যবসায়ীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে আলোচনা সভা টি সফলভাবে সম্পন্ন হলো ।
উল্লেখ্য,গতকাল ২১ই নভেম্বর ২০২২ ঈসায়ী তারিখ সোমবার সন্ধ্যায় বরিশালের এয়ারপোর্ট থানার কড়াপুরে
অপরাজনীতি, মাদক, নারী নির্যাতন,ধর্মান্ধতা, গুজব,সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসা, ধর্মীয় উন্মাদনা ও সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে বরিশাল এয়ারপোর্ট শাখা হেযবুত তওহীদ।
উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মোঃ আল আমিন সবুজ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সভাপতি মোঃ কবির মৃধা, বরিশাল মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ এবং এয়ারপোর্ট থানা সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ হেযবুত তওহীদের বক্তব্যের সাথে একমত পোষণ করে এবং ৪ জন হেযবুত তওহীদের সাথে নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে যোগদান করেন।


























