সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পর্যটকদের মারধরের অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কুয়াকাটা মাল্টিমিডিয়ার সাদ্দাম মালকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। রোববার (২০ নভেম্বর) রাতে কুয়াকাটার নিলঞ্জনা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া এলাকার ইতালি প্রবাসী সাদিকুর রহমান সন্ধ্যায় সপরিবারে কুয়াকাটায় যায়। ঘোরাঘুরি শেষ করে রাত ১০টার দিকে নিলঞ্জনা হোটেলে খাবার খাচ্ছিলেন। এ সময় সেখানে কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা ও নির্মাতা সাদ্দাম মাল ও তার সহযোগীরা আসেন।

এ সময় তাকে দেখে তার সঙ্গে ছবি তুলতে চাইলে ওই প্রবাসীকে গালিগালাজ করতে থাকেন সাদ্দামের সহযোগীরা। এক পর্যায়ে সাদ্দাম মাল নিজেই সাদিকুর রহমান ও তার সঙ্গে থাকা অন্যদের মারধর করেন। পরে রাত আনুমানিক ১টার দিকে মহিপুর থানায় অভিযোগ করেন ওই প্রবাসী। এরপর ভোর ৪টার দিকে সাদ্দাম মালসহ দুইজনকে আটক করে পুলিশ।

প্রবাসী সাদিকুর রহমানের ভাগ্নে রফিকুল ইসলাম বলেন, আমরা সাদ্দামকে দেখে তাকে আমাদের সঙ্গে খাবার খেতে আমন্ত্রণ জানাই। কিন্তু সঙ্গে থাকা লোকজন খারাপ আচরণ করে। তখন সাদ্দাম বলে আমরা মদ খেয়ে আছি। আপনারা কিছু মনে করবেন না। পরে সাদ্দাম নিজেও আমাদের মারধর করে। আমরা অভিযোগ দিলে ভোর ৪টার দিকে সাদ্দাম মাল ও একজনকে আটক করে নিয়ে আসে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল আটক

আপডেট সময় : ০৯:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২