সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ, জরিমানা ও এতিমখানায় বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সেভেন স্টার পরিবহনে বিপুল পরিমানে জাটকা জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামান্য আদালত। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রবিবার রাতে বাইপাস চৌরাস্তায় অভিযানে অবৈধ্য ভাবে ৩১ জাটকা পরিবহনের দায়ে সেভেন স্টার গাড়ির সুপারভাইজার দুলাল ও ড্রাইভার তারেক রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রামান্য আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ থানা পুলিশের সদস্যরা।শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়েছে।


























