সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আজিজুল হক (সিরাজগঞ্জ প্রতিনিধি):

সিরাজগঞ্জে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা জেলা বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেছে আওয়ামী লীগ। এতে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীদের নাম আছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন বিকেলে সংঘর্ষের স্থল থেকে পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা ও ককটেল নিক্ষেপ করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের সাবেক এমপির গাড়ী ভাংচুর ও তাকে আহত করেছে। এখন তারা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান বলেন, বিএনপি নাশকতার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। বিএনপি আবার দেশে নাশকতা শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২